লিখন বনিক শুভ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর জেলার সেতাবগঞ্জ চিনিকল প্রাঙ্গনে আমেরিকা প্রবাসী অ্যাডভোকেট আব্দুর রশিদের সৌজন্যে ও সেতাবগঞ্জ পুনঃ চালনা আন্দোলন পরিষদের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে বিতরন করা হয়েছে শীতবস্ত্র। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় প্রায় ১২০ জন হতদরিদ্র শীতার্ত মানুষকে দেওয়া হয়েছে এই শীতবস্ত্র।
এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুর রশিদ, সেতাবগঞ্জ চিনিকল পুনঃ চালনা আন্দোলন পরিষদের আহবায়ক মোঃ বদরুদ্দোজা বাপন, সদস্য- লিমন খন্দকার, মোঃ শহীদুল ইসলাম, সাজিয়া আফরিন, এরশাদ মোল্লা, মোস্তাফিজুর রহমান, সেলিম, লিখন বনিক শুভ, আরমান আল ফারাবী সহ আন্দোলন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, এই শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস। সামাজিক দায়বদ্ধতা থেকে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অসহায় শ্রমিকদের দুঃখ কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করেন বক্তারা।