এরশাদ রানা, ষ্টাফ রিপোর্টার ( চৌদ্দগ্রাম)
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১নং কাশিনগর ইউনিয়ন ও ২নং উজিরপুর ইউনিয়নের প্রান্তিক এলাকায় ফসলি জমির মাটির উপর চলছে হরিলুট ও বাণিজ্য।এসব এলাকা জুড়ে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফসলি জমি, চাষাবাদে মেতে উঠেন কৃষকরা।কিন্তু প্রতি বৎসর ঘুরে আসা শীত বসন্তের মাঝামাঝি সময়ে এসব ফসলি জমির মাটির উপর নজর দেয় স্হানীয় এলাকার প্রভাবশালী ব্যক্তিরা,অধোরা সিন্ডিকেট, অবৈধ ঠিকাদার,রাজনৈতিক নেতা,ওয়ার্ড মেম্বার সহ পাতি নেতারা।অবিকল এবারের মৌসুমেও কাশিনগর ইউনিয়ন ও উজিরপুর ইউনিয়নের ফসলি জমির মাটি কাটার মহোৎসব থেকে কোনো ক্রমেই রেহাই পাচ্ছে না।ফলে দিন-দিন এসব জমি হারাচ্ছে উর্বরতা,চাষাবাদের জন্য হয়ে উঠছে অনুপোযোগী।এবিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমাকে মুঠোফোনে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন-আমরা ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখছি এবং উজিরপুর ও কাশিনগরে মাটি কাটা বন্ধে প্রতিরোধ কমিটিও গঠন করা হয়েছে।পরে সরকারের উর্ধ্বতম এই কর্মকতা দৈনিক স্বাধীন ভোর’কে সংশ্লিষ্ট দুই ইউনিয়নের প্রতিরোধ কমিটির তালিকা প্রেরণ করেন।যার সূত্র ধরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সীমা আক্তার ও এমদাদুল হক মজুমদার কে ফোন করা হলে তারা উভয়ে এই প্রতিবেদককে বলেন আমরা ফসলি জমির মাটি কাটার বিষয়ে পদক্ষেপ নিয়েছি, আপাতত কোনো রকম মাটি কাটা হচ্ছে না।কারা এসব অপকর্মের সাথে জড়িত রয়েছে বা এসব জমির মাটিগুলি কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করা হলে তারা বলেন এবিষয়ে এখনো পুরোপুরি তথ্য আমাদের হাতে নেই।আমরা পরবর্তীতে জানাতে সক্ষম হবো যোগাযোগ রাখবেন।