স্টাফ রিপোর্টার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ‘নিশ্চিন্তপুর বন্ধু মহল ক্লাব’ কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠান ২৯ ডিসেম্বর দুপুরে নিশ্চন্তপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন উত্তর নিশ্চিন্তপুর কল্যানমূলক সংগঠন বনাম দূর্গাপুর ফ্রেন্ডস ক্লাব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাবেক মন্ত্রী পূত্র জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক তানভীর হুদা শুভ। তিনি বলেন, মেধা বিকাশে যেমন লেখা পড়ার বিকল্প নাই, মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নাই। তিনি আরও বলেন, খেলাধুলায় মানুষের শরীরচর্চা ও শারীরিক গঠনে কাজ করে, শুধু তাই নয়, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে।টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বিশেষ আকর্ষণ হিসাবে বক্তব্য রাখেন, যিনি অনুষ্ঠান কে সাফল্য মন্ডিত করে অনুষ্ঠান কে আলোকিত করেছেন তিনি হলেন চলচ্চিত্র জগতের একজন সুপরিচিত ও দর্শকের মনযোগানো নায়ক ওমর সানি। তিনি বলেন, সিনেমা, বিনোদন, খেলা ধুলা, সাংস্কৃতি অনুষ্ঠান তার খুবই প্রিয়। তিনি খেলা ধুলাকে যেমন মনপ্রাণ দিয়ে ভালোবাসেন, তেমনি দর্শকস্রোতাদেরকে খুবই ভালোবাসেন।অনুষ্ঠানে পিজি হাসপাতাল বিশ্ববিদ্যালয়ের ডীন, মেডিসিন অনুষদ ডাঃ শামীম আহম্মেদ এর সভাপতিত্ত্বে উপস্থাপনা করেন বিশিষ্ট সমাজ সেবক মাহমুদুল হক চৌধুরী। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দুবাই প্রবাসী মোঃ আহসান উল্ল্যাহ। টুর্নামেন্টের পরিচালনায় আছেন মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মুন্সি মোঃ জাহাঙ্গীর আলম ও নিশ্চন্তপুর বন্ধু মহল ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ নাজমুল হাসান রোকন। উল্লেখ্য, আজকের উদ্বোধনী ম্যাচে ‘উত্তর নিশ্চিন্তপুর কল্যাণ মূলক সংগঠন’ ৩ রানে দুর্গাপুর ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে। এছাড়া উপস্থিত ছিলেন দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন সরকার, ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ ও বন্ধু মহল ক্লাব এর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।