বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা জেলার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে কোটি টাকার অবৈধ মোবাইল ফোন জব্দ করা হয়। গত ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী বুড়িচং উপজেলার অন্তর্গত সংকুচাইল বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ২০৬৩/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচোড়া নামক স্থান হতে ১,২৪,৭৬,০০০/- (এক কোটি চব্বিশ লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা মূল্যের ২৯৩টি ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোন ও ১টি সিএনজি জব্দ করে। সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করে। লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি অধিনায়ক সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) বলেন এ ধরনের অভযান অব্যাহত থাকবে।