মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা
পলাশবাড়ীতে অনুমোদন না থাকায় একলক্ষ টাকা জরিমানা। ঘটনার বিবরনে উল্লেখ থাকে যে, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি ইটভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় এমএমবি নামক ইটভাটায় এক লাখ টাকা জরিমানা করা হয়। ২৩ শে ডিসেম্বর রোজ সোমবার দুপুরে পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের গোপাল চন্দ্রের ওই ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তফাদার। তার সাথে কথা বললে তিনি জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা স্থাপন করেছে। এতে পরিবেশ দূষণ হওয়ায় গোপাল চন্দ্রের ইটভাটায় এক লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান আরো অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।