মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা
গাইবান্ধা জেলাধীন পলাশবাড়ী উপজেলার ৮নং মনোহর পুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্ধায় আজ ২০শে ডিসেম্বর রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় কয়েকটি দল সম্বলিত বিশাল ফাইনাল পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল পাতা খেলা অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির মনোহর পুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদীদল ৬নং বেতকাপা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরন্নবী মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদীদল পলাশবাড়ী উপজেলা শাখার ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মোঃ হাবিবুর রহমান সৈকত, ৬নং বেতকাপা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃআঃ হানান সরকার, ৬নং বেতকাপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শিমুল বিশ্বাসসহ এলাকার গন্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন। এপাতা খেলায় ৪টি দল অংশ গ্রহন করে এবং এর মধ্যে দুটি দল জয়লাভ করে বিজয়ের তালিকায় যান দলদুটি হচ্ছে, রওশন বাগ হাদী গ্রুপ বনাম নাকাই হাট মজিদুল গ্রুপ। পরে সভাপতি সাহেব বিজয়ী দলদুটির হাতে পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করেন।