মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা
১১ই ডিসেম্বর রোজ বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আজ জন্মদিন পালিত হয়। উক্ত জন্মদিনে উল্লেখ থাকে যে,বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির একমাত্র কর্ণধর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কিছু স্বপ্ন পূরণে বাংলাদেশের কৃষি এবং কৃষকদের নিয়ে বাস্তবায়িত করার প্রত্যাশা। বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় উনার এই স্বপ্নের বীজ বুনে দিতে আমরা কৃষকদলের প্রতিজন কর্মী সংকল্পবদ্ধ। গাইবান্ধা জেলা কৃষক দলের উদ্যোগে শান্তি, ঐক্য, সম্প্রীতির সমাবেশে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী থানা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব শাহ মোসলেহ উদ্দিন বিজনসহ পলাশবাড়ী উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সকল নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ।এই হোক কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল জিন্দাবাদ।পলাশবাড়ী উপজেলা। জাতীয়তাবাদী কৃষকদল জিন্দাবাদ।