বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়ন কুসুমতৈড় আইডিয়াল বালিকা বিদ্যালয় মাঠে নিবন্ধিত ও অতিদরিদ্র শিশুদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।উক্ত শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব, মো:তহিদুল ইসলাম, চেয়ারম্যান ৪নং পাল্টাপুর ইউনিয়ন। তিনি শীত বস্ত্র বিতরণ উদ্বোধন করেন ও শিশুদের সুরক্ষা বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন এবং পড়া লেখার জন্য উৎসাহ প্রদান করেন। আরো উপস্থিত ছিলেন , মো:শরিফুল ইসলাম শরিফ, ইউপি সদস্য পাল্টাপুর ইউনিয়ন পরিষদ। তিনি তার বক্তব্যে শিশুদের লেখাপড়ার পাশাপাশি বেশি বেশি করে খেলাধুলা করার জন্য উৎসাহ প্রদান করেন যাতে শিশুরা মাদকাসক্তি থেকে বিরত থাকে এবং মানুষের মৌলিক অধিকারের অন্যতম বস্ত্রের কথা তুলে ধরেন।আরো উপস্থিত ছিলেন জনাব, সতীশ চন্দ্র রায়, প্রোগ্রাম অফিসার বীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।তিনি তার বক্তব্যে শিশুদের সুরক্ষা নিশ্চিত এবং কম্বল ভালো ভাবে ব্যবহার করা এবং সুন্দর ভাবে রাখার অনুরোধ করেন।সহযোগিতায় ছিলেন মাহাবুল আলম কাজল এবং দেবিকা রায়। আয়োজনে:বীরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।