মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা
গাইবান্ধা জেলার উপজেলার কামালের পাড়া ইউনিয়নে কাঠ পুড়িয়ে কয়লার কারখানায় ভ্রাম্যমান আদালত গঠন করে কারখানটি ধবংস করেছে। শনিবার ৭ই ডিসেম্বর সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের বাঙালি নদীর ধারে চুকুলী ও বাঙ্গাবাড়ী গ্রামের স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানায় ভ্রাম্যমান মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে । উক্ত কয়লার কারখানার উৎপন্ন ধোয়ার কারণে বসবাসরত জনসাধারণের নানা রোগ জীবাণুতে আক্রান্ত যেমন সর্দি-কাশি-ব্রংকাইটিসসহ নানা রোগ ব্যাধি দেখা দিয়েছে। শিশু ও বৃদ্ধদের মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছে এছাড়াও গৃহপালিত পশুপাখি মারা যাচ্ছে সেই সাথে রবি শস্যসহ গাছ পালার ব্যাপক ক্ষতি হচ্ছে। ফায়ার সার্ভিস, সাঘাটা থানার পুলিশ ও ছাত্র সমন্বয়কদের সহযোগিতায় এবং স্থানীয় জনতার উপস্থিতিতে ৪১ টি কাঠ পুড়িয়ে কয়লার তৈরির চুল্লীগুলো ধ্বংস করা হয়েছে।