মোঃ সাইফুল্লাহ, ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়ায় কাম ফর রোড চাইল্ড (সিআরসি) এর ৮ম তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।”থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত”—এই স্লোগানকে সামনে রেখে পরিচালিত হচ্ছে কাম ফর রোড চাইল্ড (সিআরসি), ইসলামী বিশ্ববিদ্যালয়। শনিবার (৭ই ডিসেম্বর ২০২৪) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে সিআরসির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। ২০১৬ সালের ৫ই ডিসেম্বর সিআরসি প্রতিষ্ঠিত হয়। ৫ই ডিসেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ৭ই ডিসেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।কমিটির সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরসি -এর সম্মানিত উপদেষ্টা আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ব. ম. সাইফুল ইসলাম সিদ্দিকী এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক মাজেদুল হক নয়ন। সংগঠনটির সাধারণ সম্পাদক মশিউর রহমান তার বক্তব্যে সংগঠনের নীতিমালা তুলে ধরে সততা এবং নিষ্ঠার সাথে সংগঠনের সকল কাজে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান ব্যক্ত করেন।সভাপতির বক্তব্যে মোঃ ইমদাদুল হক বলেন, কাম ফর রোড চাইল্ড শিশু অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সকল শ্রেণীর অসহায় মানুষদের সাহায্য করার প্রচেষ্টায় দৃঢ় প্রতিজ্ঞ, তাই তোমার যা কিছু বাড়তি আছে তা বিলিয়ে দাও অসহায় মানুষগুলোর মাঝে৷ অনুষ্ঠানে কেক কাটা হয় এবং শিশু দের নিয়ে অংক দৌড়, বিস্কুট খেলা সহ বিভিন্ন খেলার আয়োজন করা হয় এবং পুরষ্কার বিতরণ করা হয়।পথশিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য সিআরসি-এর মানবিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয়ে সকল সদস্য নতুন উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন।