প্রেস বিজ্ঞপ্তি
সাউথইস্ট ব্যাংক পিএলসি. সম্প্রতি ব্যাংকের ঢাকাস্থ প্রধান কার্যালয়ে বেঙ্গল গ্লাস ওয়ার্কস লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে বেতন প্রদান পরিষেবাকে সহজতর ও উন্নত করার জন্য পে-রোল ব্যাংকিং সল্যুশন, ডেবিট কার্ড এবং এটিএম সুবিধাসহ অন্যান্য ব্যাংকিং সেবা প্রদান করা হবে।সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মোঃ ছাদেক হোসাইন এবং বেঙ্গল গ্লাস ওয়ার্কস লিমিটেডের নির্বাহী পরিচালক জনাব খন্দকার গিয়াসউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।এই চুক্তির আওতায়, বেঙ্গল গ্লাস ওয়ার্কস লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীরা সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর পে-রোল ব্যাংকিং সেবার মাধ্যমে তাদের বেতন এবং অন্যান্য সুবিধা গ্রহণ করবেন। এছাড়াও, কার্ডধারীরা এটিএম থেকে নগদ উত্তোলন, পয়েন্ট অফ সেল (পিওএস) লেনদেন, ই-কমার্স পেমেন্ট, ফান্ড ট্রান্সফার এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে অর্থ যোগ করার মতো বিস্তৃত সেবার সুবিধা উপভোগ করতে পারবেন।সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর উপ ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাছুম উদ্দিন খান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।