মোঃ জাহাঙ্গীর হোসেন খান
দেশের প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যায়ল ইউনিভার্সিটি অব ইনফরমেশণ টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)।গতকাল ইউআইটিএস সেন্ট্রাল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটিকে আইন বিভাগ কর্তৃক সংবর্ধনার আয়োজন করা হয়য়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন সহযোগী অধ্যাপক মোঃ নাহিদুল ইসলাম আইন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোছাঃ আয়েশা সিদ্দিকা, আইন বিভাগের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রধান করেন আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন সহযোগী অধ্যাপক ড. মোঃ নাহিদুল ইসলাম।সেন্ট্রাল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অ্যাডভোকেট আবজাল হোসাইন মৃধা, সদস্য সচিব ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ ফারুক জুয়েল, সদস্য অ্যাডভোকেট আল-আমিন, উৎপল সরকার। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোছাঃ আয়েশা সিদ্দিকা।নবগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবজাল হোসাইন মৃধা তার বক্তব্যে তিনি প্রথমেই ইউআইটিএস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ২১ শে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব এবং পিএইচপি গ্রুপের কর্ণধার সুফী মিজানুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, স্যার যদি এই বাংলাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইউআইটিএস প্রতিষ্ঠা না করতেন এবং তার স্বপ্ন এদেশে বাস্তবায়ন না করতেন, তাহলে আমরা এই সারা দেশের সেরা বাছাই করা শিক্ষকও পেতাম না এবং এই প্রিয় মানুষগুলোর সান্নিধ্যে আসতে পারতাম না। তাই আমি ইউআইটিএস এর একজন প্রাক্তন ছাত্র হিসেবে ব্যক্তিগতভাবে, কর্মজীবনে সবক্ষেত্রে গর্বিত। আর আমাকে নবগঠিত আহ্বায়ক কমিটিতে অন্তর্ভূক্ত করার জন্য সকল শিক্ষক মন্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে উল্লেখ্য যে, গত (১৩ নভেম্বর) বুধবার দুপুর ২টায় ইউআইটিএস এর কনফারেন্স হলে ইউআইটিএস ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেনের সঞ্চালনায় ও সভাপতি অ্যাড. আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আবু হাসান ভুঁইয়া। নবগঠিত আহ্বায়ক কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন অ্যাড. মোঃ আবজাল হোসাইন মৃধা আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল্লাহ ফারুক জুয়েলকে সদস্য সচিব ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটির বাকি সদস্য হলেন যথাক্রমে অ্যাড. মোঃ আল আমিন, অ্যাড. মোঃ ফারুক খান, অ্যাড. উৎপল সরকার ও অ্যাড. মোঃ কাউছার।