মোঃ সাইফুল্লাহ, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়ায়, বৃহত্তর কুমিল্লা ছাত্র কল্যাণ ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৩ নভেম্বর ২০২৪) দুপুর ২ টায় বৃহত্তর কুমিল্লা ছাত্র কল্যাণ ফোরামের সাধারণ সম্পাদক হুজ্জাতুল্লাহ ভূঁইয়ার সঞ্চালনায়, ফোরামটির সভাপতি হাসানুল বান্না ওলির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন, বৃহত্তর কুমিল্লা ছাত্র কল্যাণ ফোরামের সহ-সভাপতি আবু ইউসুফ, রায়হান, নুর উদ্দিন সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ এবং ফোরামের অন্যান্য সদস্যরা।এসময়ে সভাপতির বক্তব্যে হাসানুল বান্না অলি বলেন, বৃহত্তর কুমিল্লা ছাত্র কল্যাণ ফোরামকে শিক্ষার্থীদের কল্যাণের জন্য এগিয়ে নিবো। সকল সদস্যদের নিয়ে শিক্ষাসফর ও চড়ুইভাতির আয়োজন করা হবে।