ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় বৃহত্তর কুমিল্লা ছাত্র কল্যাণ ফোরামের ২০২৪-২০২৫ কার্যপরিষদের কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। সভাপতি হিসেবে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসানুল বান্না অলি, সাধারণ সম্পাদক হিসেবে ল’এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুজ্জাতুল্লাহ ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সাইফুল্লাহ সহ ১০ সদস্য বিশিষ্ট কমিটির নাম প্রকাশ করা হয়।এছাড়াও সহ-সভাপতি হিসেবে আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোঃ জাকারিয়া, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবু ইউসুফ ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী রায়হান ইসলাম টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জিলান খন্দকার, ইলেকট্রিকেল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবু সালেহ মোল্লা এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাকিব এবং ইলেকট্রিকেল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলামকে নিযুক্ত করা হয়। ঘোষণাকৃত কমিটির সদস্যগণ আগামী একবছরের জন্য দায়িত্ব পালন করবেন।