ওমর ফারুক,লাকসাম
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে লাকসাম উপজেলা বিএনপির উদ্যোগে লাকসাম উপজেলা বিএনপির উত্তর বাজার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহমান বাদলের সভাপতিত্বে,লাকসাম পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন মিলন ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলমের প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, লাকসাম বণিক সমিতির আহ্বায়ক আলহাজ্ব মজির আহমেদ,লাকসাম পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম মানু, লাকসাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা নূরু উল্ল্যাহ রায়হান, লাকসাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুর নবী চৌধুরী, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল, যুগ্ম আহ্বায়ক কাজী রশিদ, যুগ্ম আহ্বায়ক ও বাকই দঃ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, লাকসাম উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক, লাকসাম উপজেলা যুবদলের সদস্য সচিব আনিছুর রহমান দুলাল, পৌরসভা যুবদলের,লাকসাম পৌরসভা যুবদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মানিক, পৌরসভা যুবদলের সাবেক আহবায়ক এম আর মিল্টন, লাকসাম পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহবুবুল হক মনু, সদস্য সচিব আফজাল হোসেন,সহ উপজেলা পৌরসভা বিএনপি ও অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সভাপতির বক্তব্যে আবদুর রহমান বাদল বলেন, ৭ নভেম্বর ছিলো বাঙালি জাতীর জন্য গুরুত্বপূর্ণ দিন ঐদিন যাদি সিপাহি জনতার বিপ্লব না হতো তাহলে বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যেত,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করার জন্য সিপাহি জনতার ঐতিহাসিক বিজয় বাংলাদেশের ইতিহাসের স্বর্ণাক্ষর লিখা থাকবে,আয়োজিত অনুষ্ঠানে সিপাহি জনতার বিপ্লবের বিভিন্ন দিক নিয়ে বক্তারা আলোচনা করেন,উপজেলা ও পৌরসভা বিএনপি যুবদল, ছাত্রদল সেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীদের মিছিল মিছিলে লাকসাম বাজার মুখরিত হয়ে উঠে লাকসাম উপজেলা বিএনপির অফিস মাড়িয়ে দক্ষিণে থানা গেইট উত্তর পিডিবি অফিস গেইট পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যায়