চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রামে স্টার লাইল গ্রুপ অব কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান ষ্টার লাইন সুইটস এর (৩২) তম শাখা ধোড়করা বাজারে উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকালে উপজেলা ধোড়করা বাজার আব্দুল বারেক প্লাজায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের। ধোরকরা বাজার ষ্টার লাইন সুইটস এর ব্যবস্থাপনা পরিচালক ফাইজুল ইসলাম অনিক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক রিলেশন অফিসার ও দৈনিক ষ্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহামুদ , এজিএম সুইটস সাইফুল ইসলাম, শোরুম কো অর্ডিনেটর শামীম আহমেদ, শোরুম জিএম শাহ আলম। মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন ধোড়করা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শরিফ উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন ধোড়করা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনারুল হক লিটন চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক শাহিন রেজা, চিওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী শাহজালাল টিপু, আব্দুর রাজ্জাক, বেলাল হোসেন,ভেন্ডার মোহামমদ উল্লা, জাকির হোসেন, কামরুল ইসলাম ভূঁইয়া, হারুন রশিদ, রাসেল হায়দার, মোঃ ইমন, উপজেলা ছাত্রদল নেতা ফখরুল ইসলাম, আবির আব্দুল্লাহ চৌধুরী, শফিকুল ইসলাম বিপু প্রমুখ।