চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রাম উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রবি/ ২০২৪-২৫ অর্থ বছরে স্হানীয় কৃষকদের কে উদ্বুদ্ধকরণের মাধ্যমে প্রায় ৮০০ জন কৃষকের মাঝে ১ হাজার কেজি সরিষা বীজ বিতরণ করার লক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামে ৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়ের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, কুমিল্লা জেলা উপপরিচালক আইয়ুব মাহমুদ ও অতিরিক্ত উপপরিচালক শেখ আজিজুর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়ের আহমেদ জানান, চৌদ্দগ্রাম উপজেলার ৭টি ইউনিয়নের ২৭ টি মাঠে একসাথে ১ হাজার ২০০ বিঘা জমিতে সরিষা আবাদ করা হবে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর চৌদ্দগ্রাম উপজেলায় সরিষার আবাদ ও উৎপাদন রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাবে এবং কৃষকেরাও চাষে উদ্বুদ্ধ হবে। কুমিল্লা জেলার উপপরিচালক জনাব আইয়ুব মাহমুদ বলেন উপজেলা কৃষি অফিসারের এ ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারলে মানুষের মাঝে সরিষা আবাদের ব্যাপক সাড়া পড়বে এবং সরিষার আবাদ ও উৎপাদন বাড়বে।