মোহাম্মদ নাছিম (উখিয়া) কক্সবাজার
আগামী ৭ নভেম্বর উখিয়ায় সফরে আসেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আজকের দিনের সবচাইতে আলোচিত বক্তা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এতে আরো উপস্থিত থাকবেন, যথাক্রমে- এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার সানি আব্দুল হক, এবি পার্টির দপ্তর সম্পাদক এড. আব্দুল্লাহ আল মামুন রানা, এবি পার্টির কক্সবাজার জেলা আহবায়ক এড. এনামুল হক সিকদার, জেলা সদস্য সচিব এড. গোলাম ফারুক খান কাইসার এর, নেতৃবৃন্দ উখিয়া সফর করবেন এবং বিকেলে কোটবাজার স্টেশনে জনসভায় বক্তব্য রাখবেন তিনি।উক্ত জনসভায় সভাপতিত্ব করবেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক জননেতা জাহাঙ্গীর কাসেম।আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফর উপলক্ষে উখিয়ার কোটবাজারে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা এবি পার্টির আহবায়ক সৈয়দ হোসাইন চৌধুরী।এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব সাংবাদিক শামসুল হক শারেক, কক্সবাজার জেলার যুগ্ন আহবায়ক, আবুল কাশেম, উখিয়া উপজেলা যুগ্ন আহ্বায়ক যথাক্রমে মাওলানা আব্দুল হাকিম, জাহাঙ্গীর আলম, বক্তিয়ার আহমদ, উপজেলা সদস্য সচিব জাহেদুল করিম, উপজেলা এবি পার্টির সদস্য হেলাল রাজ ও সোহেল।