মোঃ সাইফুল্লাহ, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়ার দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর ) বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ৪০১ নং কক্ষে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. রহিম উল্লাহর সভাপতিত্বে, ড. মুহাম্মদ কামারুজ্জামান এর সঞ্চালনায় বেলা ১১ টা থেকে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ড. আ.ব.ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী ও দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সকল শিক্ষকবৃন্দ। এছাড়া নবীন শিক্ষার্থীগণ ও বিভাগে অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগ। এই বিভাগের শিক্ষার্থীরা খুব সুনামের সাথে দেশের বিভিন্ন স্থানে কাজ করে যাচ্ছেন।