স্টাফ রিপোর্টার
দাউদকান্দি পৌরসভার একাধিক মাদক মামলার আসামি কূহীনুরকে আবারও ইয়াবাসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার(২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিত্তে সেনাবাহিনীর একটি টিম ও মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবিরসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে অভিযান পরিচালনা করে পৌরসভার দোনারচর গ্রামের নারী মাদককারবারি কূহীনুর(৪৫)কে ৫৫০পিস ইয়াবা টেবলেট ও ইয়াবা বিক্রির নগদ ৭৩ হাজার টাকা জব্দসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী। দাউদকান্দি মডেল থানা থেকে বিষয়টি নিশ্চিত করেন— মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক(এসআই) হারুন-অর-রশিদ। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ” কূহীনুর একজন এই পৌর এলাকার মাদককারবারি। তাকে গতকাল মঙ্গলবার যৌথবাহিনীর অভিযানে আটক করে থানায় আনা হয়েছে। আজ বুধবার(৩০ অক্টোবর) তার বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।