মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
২৮ অক্টোবর সোমবার এএসআই( নিরস্ত্র) হতে এসআই( নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত মনির হোসেন এবং কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ মঞ্জুরুল ইসলাম কে পুলিশ সুপারের কার্যালয় নীলফামারীতে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার, নীলফামারী মোহাম্মদ মোর্শেদ আলম।পুলিশ সুপার সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বানসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।এসময় মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী; মোঃ মোস্তফা মঞ্জুর, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) নীলফামারী উপস্থিত ছিলেন।