স্টাফ রিপোর্টার
দাউদকান্দি উপজেলার গৌরীপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে ব্রিটিশ আমলে তার পর থেকে উন্নয়নের ছোঁয়া লাগেনি। আশেপাশের সবাই জানে এটা পরিত্যক্ত কিন্তু ভেতরে ডুকে দেখতে পেলাম এটা যেন আসলেই ভুতুরে বাড়ি। তিনকক্ষ বিশিষ্ট রুম রয়েছে এর মধ্যে ইমারজেন্সি চিকিৎসা দেওয়ার একটি রুম পেছনে রয়েছে ডাক্তার থাকার কোয়ার্টার। তার মানে ২৪ ঘন্টা সেবাদান চলমান থাকার কথা। ভবনটির সামনে যেন ময়লার ভাগার পরিবেশ খুবই নোংরা। সেবাগ্রহনকারীরা এখানে এসে ফিরে যায়। পরিবেশটা যেন অসুস্থ। এ বিষয়ে গৌরীপুর ইউপি চেয়ারম্যান আয়েশা আক্তার জানান, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কেননা যেখানে গেলে মানুষ সুস্থ হওয়ার কথা সেখানে গেলে মানুষ আরো বেশি অসুস্থ হচ্ছে তাই আমি বিষয়টি উপজেলা সমন্বয় মিটিং উপস্থাপন করবো বাকিটা তাদের বিষয়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদ ইসলাম জানান, এখানে একজন কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রয়েছে। বর্তমানে চিকিৎসা সেবা চলমান তিনি আরো জানান, এখানে একটি নতুন ভবন হওয়ার প্রক্রিয়া চলমান আর বর্তমান জরাজীর্ণ ভবনটি খুব শীঘ্রই পরিত্যক্ত ঘোষণা করা হবে। নতুন ভবন নির্মাণ হলে স্বাস্থ্যকেন্দ্রটির প্রান ফিরে পাবে।