রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মা মেয়েকে দলবন্ধভাবে ধর্ষণের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানা পুলিশ ধর্ষণকারী হাসান (৪৫) ও হারুন (৩২) নামে ২জনকে গ্রেফতার করেছে। ২০ অক্টোবর রোববার রাত ১১টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়া গ্রাম থেকে এ দুই জনকে গ্রেফতার করা হয়। ভুুক্তভোগী নারী জানান, তার স্বামী কাভার্ড ভ্যান চালক। এসময় তার স্বামী বাড়িতে ছিলেন না। বাড়িতে তিনি তার মেয়ে (১৮) ও দেবর থাকেন। তার বাড়ির আশে পাশে তেমন কোন বাড়ি ঘর নেই। তিনি বলেন, রোববার রাত ১১টার দিকে একই ইউনিয়নের পাশবর্তী সাইফুল, হাসান, রাশেদ, রাজু, হারুন ও ইব্রাহিম তাদের ঘরে আসে। তারা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রথমে আমার দেবরের হাত পা ও মুখ বেঁধে ফেলেন। এরপর মেয়েসহ আমাকে টেনে হেঁচড়ে বের করে নিয়ে যায়। এসময় ৩ যুবক আমাকে পুকুর পাড়ে নিয়ে যায়। অপর ৩ যুবক আমার মেয়েকে বশত ঘরের পাশে রান্নাঘরে নিয়ে যায়। সেখানে আটকে রেখে আমাদেরকে রাত ৩টা পর্যন্ত ধর্ষণ করে। যাওয়ার সময় ঘর থেকে টাকা পয়সা ও স্বণালংকার লুট করে নিয়ে যায়। পরদিন এ বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানায় এবং বিচার চায় নির্যাতিত নারী। কিন্তু সমাজপতিরা তাল বাহানা শুরু করে। পরে বাধ্য হয়ে শনিবার বিকেলে স্থানীয় চরবালুয়া পুলিশ ক্যাম্পে গিয়ে অভিযোগ করেন।চরবালুয়া থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহাদাত হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে হাসান ও হারুককে আটক করা হয়েছে। এব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মোহাম্মদ ফৌজুল আজিম জানান, রবিবার সকালে কোম্পানীগঞ্জ থানায় ধর্ষণের মামলা হয়েছে। অভিযুক্ত ২জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।