মুজাহিদুল ইসলাম জাবের, ফেনী
ফেনী জেলা জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি মো. দাউদুল ইসলাম আকাশ ও সাধারণ সম্পাদক হৃদয় মজুমদার নির্বাচিত হয়েছেন। শহীদ জিয়া প্রজন্মদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মজুমদার মুন্নার সুপারিশের পরিপ্রেক্ষিত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শহীদ জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মামুন খান ও সাধারণ সম্পাদক শাহীনূর মল্লিক জীবন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। নির্বাচিত কমিটির অপরাপর সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সবুজ, সহ-সভাপতি মো. হারুন, সাইফুল ইসলাম, মো. ফারুক, মো. আজিম, ফরহাদ হোসেন ভূঁঞা, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক পারভেজ, মো. পাপ্পু, মো. আবু হানিফ, মো. মোজাম্মেল হোসেন, নুর ইসলাম পারভেজ, মো. জাকারিয়া শিমুল, মো. সাইফুল ইসলাম শুভ, মোশারফ হোসেন রাসেল, নুর উল্যাহ, মোবারক হোসেন, মোশারফ হোসেন, ইয়াছিন, রবিউল হক পিয়াস, শহিদুল ইসলাম পিয়াস, সাংগঠনিক সম্পাদক শুভ, সহ সাংগঠনিক সম্পাদক মো. এস.এফ বাবু, আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো. সাকিব, সহ দপ্তর সম্পাদক শরীফ হোসেন, প্রচার সম্পাদক আলিম উদ্দিন নাঈম, সহ প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল হক ছুট্টু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মানিক মৃধা, ক্রীড়া সম্পাদক শরীফ মৃধা, গণশিক্ষা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন তুহিন, কার্য্যনির্বাহী সদস্য আবদুল আলিম সুমন, মনির আহাম্মদ সোহাগ, মেহেদী হোসেন সৈকত, খুরশিদ আলম, মেহেদী হাসান, কোরবান আলী, মিজানুর রহমান, খুরশিদ আলম পারভেজ, মোহাম্মদ আলী, মো. হারুন, মো. একরাম, রাকিব, সজিব, শাহাদাত হোসেন, মো. বিপ্লব, মো. সিফাত, মো. রাশেদ, মো. হাসান। নবনির্বাচিত সভাপতি মো. দাউদুল ইসলাম আকাশ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশ গঠনে কাজ করতে চাই। এসময় তিনি শহীদ জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক মজুমদার মুন্নার প্রতি কৃতজ্ঞতা জানান।