মোহাম্মদ নাছিম (উখিয়া) কক্সবাজার
ভূমিহীন ও গৃহহীনদের জন্য মুজিব শতবর্ষের উপহার হিসেবে দেওয়া হয়েছে দৃষ্টিনন্দন ঘর। অনেকে ঘর বরাদ্দ পেয়েও সেখানে থাকছেন না। তাঁদের অন্যত্র বাড়ি থাকায় উপহারের ঘরে এখন তালা ঝুলছে অনেকেই আবার ভাড়া ও দিয়েছে। উখিয়া উপজেলার টিএনটি আদর্শ গ্রামে এ রকম অনেক ঘর দেখা গেছে। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় ঘরগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে বেশির ভাগ সুবিধাভোগী বরাদ্দ পাওয়া ঘর অন্য কাজে ব্যবহার করছেন।স্বৈরাচার সরকারের আমলে রাজনৈতিক নেতাদের আত্মীয় স্বজনরা বাড়ির মালিক বনে গেলেও সহজে কেউ মুখ খুলে প্রতিবাদ করতে পারে নাই, ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতা কর্মীরা পালিয়ে বেড়াচ্ছে সাথে মুজিব বর্ষের উপহার পাওয়া ঘরে থাকা আওয়ামী লীগের আত্মীয় স্বজনরা পালিয়েছে।ঘরে যাঁরা উঠেছেন, তাঁদের অভিযোগ, যাঁরা বরাদ্দ পেয়েও থাকেন না, তাঁরা ঘরের বারান্দায় খড়কুটো ও লাকড়ি গাদা করে রেখেছেন। সন্ধ্যার পর ফাঁকা ঘরগুলো অপরাধীদের আখড়ায় পরিণত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক আশ্রয়ণের অনেক বাসিন্দা জানিয়েছেন, ‘সব বাড়িতে লোক থাকলে নিরাপদেই থাকা যেত। অধিকাংশ ঘরে কেউ থাকে না। রাতে ঘর থেকে বের হতে ভয়ে গা ভারী হয়ে যায়। সবাই যে যার মতো ঘরে সিন্দুকের মতো তালা ঝুলিয়ে গেছে।সরজমিন পরিদর্শনে গিয়ে জানা গেছে, উখিয়া টিএনটি এলাকায় মুজিব বর্ষের ৮৮ টি ঘর রয়েছে, যার মধ্যে ১৩ টি ঘরে তালাবদ্ধ, উপহারকৃত বাড়ির মালিক একজন ঐবাড়িতে থাকে অন্যজন।এই ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন সজীব জানান, তালিকা দেখে ব্যবস্থা নেওয়া হবে।