ওমর ফারুক, লাকসাম
কুমিল্লার মনোহরগন্জে সাতেশ্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১জন নিহত ও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, অটোরিকশা যাতায়াতের রাস্তায় বাচ্ছা চলাচল করার সময় আটো চালক ইমন পিতা জাহাঙ্গীর বাচ্ছাদেরকে ধমক ও গালাগালি করলে শাহ আলম পিতা মৃত রবিউল ও মান্নান পিতা হাসানের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়,এবং হাতাহাতি ঘটনা ঘটে, এই ঘটনায় শাহ আলম ও মান্নানের সাথে সৃষ্ট মারামারির ঘটনায় ১৩ তারিখ রবিবার সন্ধ্যায় শালিশ বসলে অটো চালক ইমন পিতা জাহাঙ্গীরের লোকজন উত্তেজিত হয়ে বহিরাগত লোকজন এনে শালিশে হামলা করে, হামলার এক পর্যায়ে বাবুল( ২৬) পিতা সোলায়মান দুই পক্ষকে মিমাংসা করার জন্য এগিয়ে আসলে প্রতি পক্ষ ইমন ও রিমনের হামলায় ঘটনা স্হলে বাবুল নিহত হয়, নিহত বাবুল ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন, এই ঘটানায় ৫ জন আহত হয়ে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা.ফয়জুল্লাহ নিহত বাবুল ঘটনার স্থলে উরুতে গুরুতর আঘাতের কারনে অতিরিক্ত রক্ত ক্ষরণে মারা গেছে বলে জানান এবং ৫জন চিকিৎসাধীন আছে বলে নিশ্চিত করেন, আহতরা হলেন লাকসাম উপজেলার একজন মনির (২৪)পিতা মৃত সোলায়মান,এবং বাকিরা মনোহরগন্জ উপজেলার সাতেশ্বর গ্রামের দুলাল (৫০)পিতা সেকান্দর আলী, মান্নান পিতা হাসান লিটন (৩৩) পিতা হাসান এই বিষয়ে মনোহরগন্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমরা খবর পেয়ে ঘটনা স্থলে যাই এবং বাবুল নামে একজনের ঘটনার স্থলে মৃত্যু হয় এবং আহতদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই, নিহত বাবুলের মরদেহ লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে,