আয়েশা আক্তার
সিঁদুর খেলা ও বিজয়া দশমীর মাধ্যমে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রবিবার (১৩ অক্টোবর) বিকেল থেকেই কুমিল্লার মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হয় বিজয়া দশমীর অঞ্জলি। পরে পূজা শেষে বিসর্জন দেওয়া হয় প্রতিমাকে।মাকে বিদায় জানাতে এ সময় অনেক ভক্তই অশ্রুসিক্ত হয়ে পড়েন। দুর্গা মা যাতে সব অপশক্তির বিনাশ করে সকলের মঙ্গল করেন এই কামনায় প্রার্থনা করেন তারা। এ ছাড়াও পরিবারের সকলের মঙ্গল কামনা করা হয়।পূজোর শেষ দিনে দেবীকে মিষ্টিমুখ করিয়ে সিঁথিতে সিঁদুর ও পায়ে আলতা পরিয়ে বিদায় জানান বিবাহিত নারীরা।তারই ধরাবাহিকতায় সারাদেশের ন্যায় কুমিল্লা মহেশাঙ্গণ ও রাজ রাজেশ্বরী কালী মাতা বাড়ীসহ জেলার ৭৪৮টি মণ্ডপে মায়ের বিদায়বেলায় স্বামীর মঙ্গল চেয়ে একে অপরকে ললাটে বা ভাগ্যস্থানে সিঁদুর পরানোর খেলায় মেতে ওঠে বিবাহিত বাঙালি হিন্দু মহিলারা।এদিকে, কুমিল্লা জেলা ঐক্য পরিষদ নেতা টি.সি সরকার বলেন, এ বছর একসাথে দুটি তিথি পরায় নবমী ও দশমীর আনুষ্ঠানিকতাও শেষ হয় একইদিনে।দশমী পূজার পর দর্পণ বিসর্জন শেষে বেঁজে ওঠে দেবী দুর্গার বিদায়ের সুর।আশা করছি সমাজের সকল অসুর শক্তিকে বধ করে পৃথিবীতে মা বয়ে আনবে শান্তি।তিনি আরও বলেন, দুর্গাপুজো হলো অশুভের বিরুদ্ধে বিজয়ের উৎসব।প্রতি বছর বিজয়া দশমীতে দেবী দুর্গা তাঁর স্বামীর কাছে কৈলাশ পর্বতে শ্বশুর বাড়িতে ফিরে যান বলে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস