মোঃ শরিফুল ইসলাম
কুমিল্লার দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা এগারোটা ত্রিশ মিনিটে দাউদকান্দির সুন্দলপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় একজনকে মৎস্য আইন-১৯৫২ অনুযায়ী অবৈধ ভাবে কারেন্ট জাল ব্যবহারের অপরাধে পাঁচশত টাকা জরিমানা করা হয়। এবং অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়।অভিযুক্ত ব্যক্তির নাম মোঃ রফিকুল ইসলাম (৬৮) পিতা মোঃ আবিদ আলী গ্রাম দশপাড়া। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম স্বাধীন ভোর কে বলেন, এধরনের মোবাইল কোর্ট সবসময়ই পরিচালনা করা হবে এবং যারা রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।