নিজস্ব প্রতিনিধি
সৌদি আরবের মদিনায় বাংলাদেশের কোটা আন্দোলনকে সমর্থন করায় ১ মাস ১৮ দিন সাজা খেঁটে দেশে আসেন কুমিল্লা ও চট্রগ্রামের ৩৪ জন প্রবাসী । গত ২০ জুলাই তাদেরকে এই সাজা দেন সৌদি সরকার। রবিবার (৬অক্টবর) জাতীয় প্রেসক্লাবের সামনে পূনরায় প্রবাস জীবনে ফিরার দাবীতে মানববন্ধন করেন ভুক্তভোগীরা।
তারা বলেন, ২০ জুলাই সৌদিতে আমাদের গ্রেফতার পর সৌদি সরকার বাংলাদেশে যোগাযোগ করলে বাংলাদেশের তৎকালীন সরকার শেখ হাসিনা সৌদি আরবকে জানান, তারা রোহিঙ্গা তারা বাংলাদেশী না তাদের যাবজ্জীবন সাজা দিয়ে দেন। যার কারণে সৌদি সরকার আমাদের সাজা দেয়। পরর্বতীতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যার সৌদি সরকারকে বিশেষ সুপারিশ করলে আমরা সেখান থেকে ১মাস ১৮ দিন জেল খেঁটে দেশে আসি। এখানে আমাদের মধ্যে অনেকে আছে নতুন প্রবাসী আবার পূরণোদের মধ্যে অনেকের ২মাস, ৫মাস, ৮মাস, কেউবা ১বছর বেতন বকেয়া রয়েছে মালিকের কাছে। আমরা দেশে এসে নিঃস প্রায়। ঋণের টাকা দিতে পারছি না। পরিবার পরিজন নিয়ে না খেয়ে দিনাতিপাত করতে হচ্ছে। যে জায়গায় আমরা রেমিটেন্স যুদ্ধা ছিলাম এখন আমরা রাস্তার ফকির।

আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধের সহিত বলতে চাই আমরা সবাই আবার প্রবাস জীবনে ফিরতে চাই, যদি না হয় কর্মসংস্থান চাই আপনি দ্রুত আমাদের বিষয়টি বিবেচনা কর ব্যবস্থা করবেন বলে আশা করছি। না হয় আমাদের মৃত্যু ছাড়া কোন উপায় নাই।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সৌদি আরবের মদিনা প্রবাসী মোঃ আবুল হাসেম, মোঃ আরাফাত, তাজুল ইসলাম, মারুফ ,দেলোয়ার ,সাদ্দাম ,জাকির, শাকিল প্রমূখ।