মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৬ অক্টোবর সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ইছামতি হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডা. দিবাকর বসাক, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম।এসময় আলোচনা সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উদ্দোক্তারা উপস্থিত ছিলেন।