মোঃ নুরুন্নবী, পাবনা
সারাদেশের ন্যায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । পাবনা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত ৫ অক্টোবর, সকালে পাবনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার ” শীর্ষক আলোচনায় নানান দিকের নির্দেশনামূলক বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফ আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুস্তম আলী হেলালী ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা প্রমুখ। শিক্ষকদের মধ্য থেকে শহীদ বুলবুল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ,পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইকবাল হুসাইন, পাবনা কলেজের উপাধ্যক্ষ রাশেদ হোসেন ফারুক, পাবনা সরকারি টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান, জাগির হোসেন একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল মতিন ও পাবনার সেন্ট্রাল গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা আনোয়ার হোসেন প্রমুখ শিক্ষক দিবস উপলক্ষে নানান পরামর্শমূলক বক্তব্য দেন। আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা জাতীর মেরুদণ্ড। মেরুদণ্ডহীন প্রাণী যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না তেমনি শিক্ষাহীন জাতি সমাজে মাথা উঁচু করে চলতে পারে না। শিক্ষকদের সমস্যা, সম্ভাবনা, চাওয়া পাওয়ার বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন শিক্ষকদের বিবেক বুদ্ধি দিয়ে শিক্ষাদান করতে হবে। বক্তারা আরও বলেন শিক্ষকগন ইচ্ছা করলে অল্প সময়ের মধ্যে শিক্ষার আমুল পরিবর্তন করতে পারে। শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সময়ে নানান কারিকুলাম ব্যবহারে শিক্ষার প্রতিবন্ধকতা সৃষ্টির হয়েছে তার উপর আলোচনা করা হয়। জেলা প্রশাসকের নেতৃত্বে তার কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে প্রধান সড়ক ঘুরে শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। শিল্পকলার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা টাউন গার্লস স্কুলের সহকারী শিক্ষক মোঃ রুহুল আমিন।