রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং চরহাজারী ইউনিয়নের এলাকাবাসীর উদ্যোগে তেল্লারঘাট এলাকার পূর্ব পাশের ৯নং ওয়ার্ড থেকে পশ্চিম পাশর্^ ৮নং ওয়ার্ড পর্যন্ত বাঁধ নির্মানের কাজ শনিবার সকাল ৯টায় উদ্বোধন করা হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৬ শে আগষ্ট ভারী বর্ষণ ও পানির তীব্র চাপে ভেঙ্গে যায় মুছাপুর রেগুলেটরটি। ফলে এলাকায় তীব্র নদী ভাঙ্গণের সৃষ্টি হয়ে মানুষের ঘর-বাড়ি, ফসলি জমি, স্কুল, মাদ্রাসা, গরুর খামার, মৎস খামার নদী গর্ভে বিলীন হয়ে যায়।নদী ভাঙ্গণে ৩নং চরহাজারী ইউনিয়নের ৭,৮নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ড সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যার কারণে স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণের চলাচলের চরম ব্যাঘাত ঘটে। নদী ভাঙ্গন রোধে এলাকাবাসীর উদ্যোগে বল্লী, জিওব্যাগ দিয়ে এলজিআইডিও স্থানীয় এলাকার প্রবাসীদের সহায়তায় বাঁধ নির্মাণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।এব্যাপারে কোম্পানীগঞ্জ মডেল হাইস্কুলের সিনিয়র শিক্ষক মোঃ হারুনুর রশিদ জানান, স্কুলের ছাত্র-ছাত্রী এবং ৯নং ওয়ার্ডের জনগণের যাতায়াত সুবিধার জন্য আমরা এ বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছি। কিন্তু স্থানীয় প্রশাসন এলজিআইডির পক্ষ থেকে প্রাথমিকভাবে আমাদেরকেও ২লক্ষ টাকা দেওয়ার আশ^াস প্রদান করলে আমরা স্থানীয় এবং প্রবাসীদের সহযোগিতায় কাজ শুরু করি। এ বাঁধের কাজ সম্পন্ন করতে প্রায় ১২লক্ষ টাকার প্রয়োজন হবে। এসময় উপস্থিত ছিলেন চরহাজারী বিএনপির সভাপতি নুর নবী বাবুল, ৮নং ওয়ার্ডের মিলন মেম্বার, উপসহকারী ভূমি কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ, মিজানুর রহমান,সায়েদুর রহমান, নুরুল হক ও এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ।