সাদমান রাকিন, নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন অব ফেনীর(নোবিপ্রবিসাফ) নতুন কমিটি দেয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী আহমদ আরাফাত রিজভী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের একই সেশনের শিক্ষার্থী এইচ এম মোবাশ্বের। বুধবার(০২ অক্টোবর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন অব ফেনীর(নোবিপ্রবিসাফ) উপদেষ্টা মন্ডলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪৮ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়। রিজভী-মোবাশ্বেরের নেতৃত্বে এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ফারজানা আক্তার, নাহিদ সুলতানা কলি,মো: জুনাইদুল হক, কাওসার আলম পলাশ, তাসনিম আক্তার। সকলেই ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী সাদমান রাকিন, আজিজুল হাকিম নিলয়, মো: শাহরিয়ার রহমান ও শহীদুল ইসলাম।২০২০-২০২১ শিক্ষাবর্ষের আবদুল্লাহ আল মাহমুদ, বিবি ফাতেমা আক্তার, জাহেদুল হক ও শাহরিয়ার মাহমুদ সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন।এছাড়া অর্থ সম্পাদক অনুজ শাহা, উপ-অর্থ সম্পাদক সালমান আরিফ। দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল তৌহিদ,উপ দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান ইলহাম। প্রচার সম্পাদক সিনথিয়া মমতাজ, উপ প্রচার সম্পাদক আবু হানিফ অভি। ছাত্রী বিষয়ক সম্পাদক তামান্না আক্তার, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক শান্তা হক, সিদরাতুল মুনতাহা বুশরা, সাহিদা সুলতানা বিথী। গণ সংযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক আবরার হোসেন আবেদ, উপ-গণ সংযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ ইসলাম, মো আরিফুল ইসলাম। ক্রীড়া সম্পাদক ইমাম মেহেদী হাসান, উপ-ক্রীড়া সম্পাদক ইমানে আবদুল্লাহ মাছুম। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুল হক সায়মন, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান, নিশাত তামান্না। পরিবেশ বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রূপা, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ মোহম্মদ আইমান জাওয়াদ। দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ফাইয়াজ তিহাম, উপ-দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক উম্মে নুসরাত তাহিন। পরিকল্পনা ও কর্মসূচী বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ ফারদিন, উপ-পরিকল্পনা ও কর্মসূচী বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রাজেশ মজুমদার, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোবাশ্বের বিন মোশারফ জুবায়ের, মেহজাবিন সানাম রুদাবা, তাহসিন আহমেদ ভূঁইয়া আদিত্য। কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন নওশাদ জামাল ইফাজ,মজিবুল হক সজিব, নাজমুল হোসেন ছাবিত, আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম ভূঁইয়া।
নবনির্বাচিত সভাপতি বলেন,’পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রথমদিকে একজন শিক্ষার্থী আবাসন, নতুন পরিবেশে পরিবার ছেড়ে খাপ খাইয়ে নিতে পারাটা বেশ চ্যালেঞ্জিং। এসময় আঞ্চলিক ছাত্রসংগঠনগুলো চমৎকারভাবে তাদের সহযোগিতা করতে পারেন কারণ সব চাইতে ভালোভাবে এই উনারাই বুঝবেন। গত আগস্ট মাসে আমরা ফেনীতে ভয়াবহ বন্যা দেখেছি আমাদের নির্দিষ্ট কোন ডাটাবেজ না থাকায় সকলের নিরাপত্তার খবর নিশ্চিত করতে বেশ বেগ পোহাতে হয়েছে । আমরা ইতোমধ্যে ডেটাবেজ তৈরীর কার্যক্রম শুরু করেছি। এছাড়াও আমরা প্রায়শই দেখতে পাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যয়নরত শিক্ষার্থীরা রয়েছেন অনেকেই নিম্নমধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত আমরা তাদের জন্য বৃত্তির ব্যবস্থা করার জন্য কাজ করবো। ইতোমধ্যে, আমাদের উপদেষ্টামন্ডলীদের অনেকের সাথেই এ ব্যাপারে আমরা কথা বলেছি উনারা সাধুবাদ জানিয়েছেন এবং আশাবাদী আমাদের সিনিয়র এলামনাইরাও এগিয়ে আসবেন। আমরা আশা রাখি আগামীতে আমাদের ফেনীর সকল শিক্ষার্থীরা কেবল বিশ্ববিদ্যালয়ের ভেতরেই নয়, নিজ জেলা এবং দেশের কল্যাণে এগিয়ে আসবেন।’সাধারণ সম্পাদক এইচ এম মোবাশ্বের বলেন,’প্রথমবারের মতো নোবিপ্রবিতে কোন আঞ্চলিক সংস্থায় নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে এবং সে নির্বাচনে আমি অংশগ্রহণ করতে পেরেছি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি যা আমার জন্য অত্যন্ত আনন্দের। ছোট পরিসরে এবার নির্বাচনের ধারাটা উন্মোচিত হয়েছে আশা করছি আগামীতে বৃহৎ পরিসরে এ নির্বাচনের মাধ্যমে পরবর্তী কমিটি গঠন করে যেতে পারবো এবং অন্যান্য সংস্থাগুলোর জন্য একটা উদাহরণ হিসেবে রেখে যেতে পারবো।সংগঠনের সদসবৃন্দ এবং উপদেষ্টামন্ডলী আমার উপর আস্থা রেখেছে, আমি চেষ্টা করবো সেই আস্থার শতভাগ প্রতিদান দিতে, ইনশাআল্লাহ। সকলের সহযোগিতায় এই নোবিপ্রবি স্টুডেন্টস এসোসিয়েশন অব ফেনীকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার আশা রাখছি। ফেনীর শিক্ষার্থীদের পাশে থাকার এটি অন্যতম সুযোগ ইনশাআল্লাহ সেই সুযোগ যথাযথভাবে কাজে লাগাবো এবং তাদের প্রয়োজনীয় দাবিদাওয়া নিয়ে কাজ করবো। এবারের নোবিপ্রবি স্টুডেন্টস এসোসিয়েশন অব ফেনী হবে মডেল এসোসিয়েশন ইনশাআল্লাহ।’উল্লেখ্য নোবিপ্রবির আঞ্চলিক এসোসিয়েশন গুলোর মধ্যে প্রথমবারের মতো নির্বাচনের মাধ্যমে কমিটি দিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন অব ফেনী(নোবিপ্রবিসাফ)। গত সোমবার(৩০ সেপ্টেম্বর), নোবিপ্রবিতে অধ্যয়নরত ২০১৯-২০২০ সেশন (১৫ ব্যাচ) ও ২০২০-২০২১ সেশনের(১৬ ব্যাচ) শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি