মোঃ শরিফুল ইসলাম
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল এগারোটায় দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম। সভায় উপস্থিত ছিলেন মোঃ জিয়াউর রহমান দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দাউদকান্দি পৌর প্রশাসক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সকল পুজা মন্ডব কমিটির সদস্য বৃন্দ সহ মসজিদের ইমাম সাহেবগণ। উক্ত অনুষ্ঠানে সকলেই আশাবাদ ব্যক্ত করেন যাতে করে শান্তিপূর্ণ ভাবে আসন্ন শারদীয় দূর্গাৎসব সম্পন্ন করতে পারেন।