মোঃ সাইফুল্লাহ, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়ার আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মনির হোসেন (২২) সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন।বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।জানা যায়, কুষ্টিয়া-কুমারখালি মহাসড়কে আলাউদ্দীন নগর এলাকায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে মনির গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।নিহত মনির হোসাইনের বাড়ি কুষ্টিয়ার কুমারখালির ঝাওতলা এলাকায়। তার বাবার নাম বেল্লাল। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মধ্যে ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।