লিখন বনিক শুভ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় দিনাজপুর জেলার সেতাবগঞ্জ মিল গেট চত্বরে শ্রমিক কর্মচারী, আখ চাষী ও ছাত্র-জনতা সর্বস্তরের জনগনের পক্ষে সেতাবগঞ্জ চিনিকল পুন: চালনা আন্দোলন আহবায়ক কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সেতাবগঞ্জ চিনিকল আধুনিকায়ন সহ পুনরায় আঁখ মাড়াই চালু করনের দাবীতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।এসময় বক্তারা বলেন, ‘চিনকলটি বন্ধ থাকায় এলাকার অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। আমাদের এই অঞ্চল থেকে কোটি কোটি টাকা মানি সার্কুলার হতো। বর্তমানে দারিদ্র্যসীমার নিচে আমরা বাস করছি। অন্য ফসল চাষ করে আখচাষিরা সংসারের খরচ চালাতে পারছেন না। আমাদের একমাত্র প্রাণের দাবি সেতাবগঞ্জ চিনকল পুনরায় চালু করা হোক। তাহলে এই অঞ্চলের কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ঘটবে। এতে করে ব্যবসা- বাণিজ্যেরও প্রসার হবে।বক্তারা আরো বলেন, ‘আমরা বিভিন্ন সময় মিল চালুর জন্য আন্দোলন–সমাবেশ করেছি, কাজ হয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের প্রাণের দাবি হচ্ছে, তিনি যেন চিনিকলটি চালু করে এ অঞ্চলের মানুষকে অর্থনৈতিক দৈন্য থেকে বাঁচান।’এসময় বক্তব্য রাখেন, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আবুল বাশার, দিনাজপুর সেতাবগঞ্জ চিনিকল পুন: চালনা আন্দোলন আহবায়ক কমিটির আহবায়ক বদরুদ্দোজা বাপন, সদস্য সচিব ইসমাইল হোসেন, যুগ্ন অহবায়ক অয়ন, সদস্য সোহাগ, সেতাবগঞ্জ চিনিকলের প্রধান শিক্ষক আকবর হোসেন, আঁখ চাষী আব্দুল্লাহ আল মামুন, ফারুক, জেলা বিএনপির সদ্স্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, থানা বিএনপির সাধারন সম্পাদক শফিকুল আলম সহ প্রমূখ ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী সহ দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।