জামালপুর প্রতিনিধি
জামালপুরে কর্মরত সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)’র সাথে মতবিনিময় করেছেন প্রেসক্লাব জামালপুর ও অনলাইন জার্নালিষ্ট নেটওয়ার্কের কর্মকর্তা ও সদস্যরা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মো. মুখলেছুর রহমান লিখন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জামালপুর অনলাইন জার্নালিষ্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক রাজন্য রুহানি ও প্রথম আলোর সাংবাদিক আব্দুল আজিজ প্রমুখ। সভায় নবনিযুক্ত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের আয়না। আপনারা পুলিশকে নির্ভুল তথ্য দিয়ে পুলিশের পাশে থাকার আহবান জানান। এসময় প্রেসক্লাব জামালপুর ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।