মোঃ সাইফুল্লাহ, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়ার ১৪তম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ইবির আইন বিভাগের সাবেক অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সোমবার (২৩ সেপ্টেম্বর ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৪ বছরের জন্য তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে- রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন-১৯৮০ এর ১০(১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ও প্রক্টর এবং একটি আবাসিক হলের প্রভোস্ট হিসেবে নিয়োজিত ছিলেন।