ইকবাল হোসেন সুমন বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা বুড়িচংয়ে গোপন সংবাদ পেয়ে এক যুবকের সাথে বিদেশি পিস্তল আছে এমন খবর পায় যৌথবাহিনি। যুবকের নাম মাসুদ আলম। এমন সংবাদ যৌথবাহিনি জানার পর অভিযান চালায় যৌথবাহিনি কুমিল্লা বুড়িচং নোয়াপাড়া এলাকা নামক স্থান থেকে যুবকে গ্রেফতার করে যৌথবাহিনি। তার বিরুদ্ধে অবৈধ ভাবে সঙ্গে অস্ত্র রাখার অপরাধে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে আজ ১৭/৯/২৪ অস্ত্র আইনে। জানাযায় যুবকের বাড়ি কুমিল্লা সদর উপজেলায়। আদালতের মাধ্যমে মাসুদ আলমকে আজ জেলখানায় প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বুড়িচং থানা পুলিশ