সফিউল আলম টিপু, রায়পুর
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় লামচরী আর, এন বালিকা উচ্চ বিদ্যালয়ে রুটিন মোতাবেক ক্লাস নিচ্ছিলেন আনোয়ার হোসেন রিপন। হঠাৎই তিনি মাটিতে পড়ে যান। কয়েকজন শিক্ষকমিলে স্থানীয় হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনোয়ার হোসেন রিপন লামচরী আর,এন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম) কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে তিনি আজকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। আনোয়ার হোসেন রিপন রায়পুর উপজেলার শিক্ষক নেতা ছিলেন। তার মৃত্যুতে শিক্ষক মহলে শোকের ছায়া নেমে আসে।