আমিনুল ইসলাম, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জ চন্ডিপুর এলাকায় চাঁদপুর হতে আসা ছাত্রদের একটি দল ত্রাণ বিতরণের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে, পদ্মা বাজারের পূর্বে, ঐদ্বারা দিঘীর পাড় থেকে পশ্চিম পাশে মনির নামক একযুবক একটি সিএজি চালিত অটোরিকশা ( লক্ষ্মীপুর-থ ১১-৩৭৮৭) দ্বারা তাদের পথরোধ করে। মনির নামক এই যুবক দাবি করেন যে, তারা নিজেরাই ত্রাণ বিতরণ করবেন এবং ছাত্রদের ট্রাকটি আটকে দেন। ত্রাণ বিতরণের এই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার পাশাপাশি তারা ছাত্রদের সাথে অত্যন্ত অশোভন আচরণ করেন, যা এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। এ ঘটনার ফলে চাঁদপুরের ছাত্রদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা দাবি করছেন, এই ধরনের কর্মকাণ্ড এলাকার সুনাম ক্ষুণ্ন করছে এবং ত্রাণ কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। তারা এই যুবকদের চিহ্নিত করে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসনকে অবিলম্বে এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন এলাকাবাসী। এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে যেন না ঘটে এবং ত্রাণ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হতে পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে।