মুক্তা ,জামালপুর
জামালপুরে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, ভাংচুর ও ২০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা জানান, শনিবার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নেতৃবৃন্দের সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মতবিনিময় সভায় ঢুকতে না পেরে বিএনপির একাংশের লোকজন হট্টগোল করে। একপর্যায়ে তারা নেতাকর্মীদের উপর হামলা চালায়। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুনের ব্যবহৃত গাড়ীসহ ২৫টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। আহত প্রায় ২০ জন নেতাকর্মী। আহতরা হলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল মোমেন আকন্দ কাওসার, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, শহর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক শাকিল লস্কর, কৃষকদল নেতা সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা মাহাদী হাসান রেমিনসহ আরও অনেকে।জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিন দলের নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন সুশৃঙ্খল, ধৈর্যশীল। যাতে করে কোনরকম বিশৃঙ্খলায় না জড়ায়। এরই অংশ হিসেবে জামালপুরে দেওয়ানপাড়া একটি কমিউনিটি সেন্টারে ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। সেখানে আয়োজন সীমিত ছিল। অনুষ্ঠান শুরুর আগে কেন্দ্রীয় একজন নেত্রী এবং নেতা ৩০/৪০ জন নিয়ে অনুষ্ঠানে ঢুকে পড়ে। দলের নির্দেশনা না মেনে তারা অনুষ্ঠানে ঢুকে পড়ে। তাদেরকে বুজানো হলেও তারা দলীয় নির্দেশনা মানেননি। পরিকল্পিতভাবে তারা সেখানে বিশৃঙ্খলার করে বেশ কিছু গাড়ী ভাংচুর করে এবং নেতাকর্মীদের উপর হামলা করে। হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। তিনি আরও বলেন, যারা বিশৃঙ্খলা করেছে তাদের বিরুদ্ধে দলীয় নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিলুফার চৌধুরী মনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা বৈঠক করবে। সেই বৈঠকে থাকার জন্য আমরা আসছি। এখানে জেলা বিএনপি অন্যায় ভাবে যে কায়টরিয়া করছে তাতে ত্যাগী নেতাকর্মীরা যেতে পারছে না। যারা ১৭ বছর জেল খেটেছে। আমাদের ছেলেদের ব্যবহার করে দল চালিয়েছে তাদের আজ ডুকতে দেয়নি। এই ভাবে চলতে পারে না।