রবিউল ইসলাম , ঝিনাইদহ
ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার শহরের কে পি বসু সড়কে বাংলাদেশ দোকান মালিক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির আহবায়ক মোঃ আনারুল ইসলাম বাদশা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এড. এম এ মজিদ। এছাড়া মোঃ জাহিদুজ্জামান মনা, জেলা দোকান মালিক সমিতির নেতা মোঃ জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম বিশ্বাস, মোঃ আমানউল্লাহ, মোঃ সাজু আহমেদ দুলাল, মোঃ রকিবুল আলম, মোঃ আলমগীর হোসেন, মোঃ রবিউল ইসলাম রবি, মোঃ মোঃ মনিরুজ্জামান খান মিঠু, মোঃ আজিজুল হক সান্ডি ও মোঃ মকলেচুর রহমান বক্তব্য রাখেন। প্রধান অতিথি এড. এম এ মজিদ বলেন, নিরপত্তার স্বার্থে সকল ব্যবসায়ীদের পরিবেশ বজায় রেখে স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করতে হবে। বিগত কমিটির সদস্যরা একজনের দোকান জোরপূর্বক অন্য জনকে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়ে হয়রানি করেছে। বর্তমান কমিটি যেন তেমন কাজ না করে।