জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) এক জরুরি সভায় এ কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত কমিটিতে রফিকুল ইসলাম জার্নিসকে সভাপতি ও সাখাওয়াত হোসেন শুভকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। জানা যায়, গত বৃহস্পতিবার রাতে এক জরুরি সভায় সবার সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। এদিকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন মালিক সমিতির সকল সদস্যবৃন্দ