মাহমুদুল হাসান মুক্তা ,জামালপুর
গণহত্যাকারী, স্বৈরাচার শেখ হাসিনাকে গ্রেফতার ও বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জামালপুরে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।শনিবার দুপুরে স্টেশন রোড জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এ গণমিছিল বের হয়।গণমিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।এসময় মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন। এর আগে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী গোলাম নবী, আইনজীবী মঞ্জুর কাদের বাবুল খান, আইনজীবী ফজলুল হক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ। বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন বলেন, দেশের মানুষ সন্ত্রাসমুক্ত, লুটতরাজমুক্ত ও জুলুমমুক্ত বাংলাদেশ পেয়েছে। তিনি বলেন, গণহত্যাকারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে রাজনীতির ষড়যন্ত্র করবেন এটা বাংলাদেশের মানুষ মেনে নেবেনা। অবিলম্বে শেখ হাসিনাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে গণহত্যার দায়ে ফাঁসি দেওয়ার দাবি জানান তিনি।তিনি বিএনপিনেতাদের উদ্দেশ্যে বলেন,আওয়ামী লীগ যদি কোনপ্রকার ষড়যন্ত্র করার চেষ্টা করে সাধারণ মানুষকে সাথে নিয়ে তা প্রতিহত করার আহবান জানান তিনি।