চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে ১৫ আগষ্ট (বৃহস্পতিবার) বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সকাল এগারটায় চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অবস্হান কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা চট্রগ্রাম মহাসড়কের হায়দার সুপার মার্কেটের সামনে আয়োজিত অবস্হান কর্মসূচিতে আলোচনা সভায় পৌর বিএনপির আহবায়ক হারুনুর রশিদ মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম দুলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইন্জিনিয়ার শাহ আলম, বেলাল হোসেন পাটোয়ারী, নুরুন্নবী পাটোয়ারী, এনামুল হক চুট্টু,অলি আহমেদ, গিয়াস উদ্দিন, মোস্তফা মিয়া, আকতার হোসেন, গাজী সহিদ,দেলোয়ার হোসেন দুলাল,ইলিয়াছ পাটোয়ারী, জামাল উদ্দিন মামুন,মো হাসান, খোরশেদ আলম, আনোয়ার হোসেন ডেবিট, ইবরাহীম খলিল অনিক,ফখরুল ইসলাম, কামরুল ইসলাম ভুইয়্যা,ও মাসুদ রানা সুজন প্রমুখ। অবস্থান কর্মসূচি শেষে আগামীকাল শুক্রবার উপজেলা বিএনপি কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের কর্মসূচি বাস্তবায়ন করা হবেবলে নেতৃবৃন্দ জানান।