মো: মিরাজ উদ্দিন , বাকৃবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ডাকে দেশব্যাপী ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে মৌন মিছিলের আয়োজন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষকবৃন্দ। সাধারণ শিক্ষকদের ব্যানারে প্রায় অর্ধশতাধিক শিক্ষক ওই মৌন মিছিলে অংশগ্রহণ করেন। বুধবার (১১ জুলাই ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন করিডোর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বাকৃবির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।গণ গ্রেফতার বন্ধ করা, মার্চ ফর জাস্টিস, বিচার হতেই হবে সহ বিভিন্ন প্লাকার্ড হাতে মিছিলে দেখা যায় শিক্ষকদের। এছাড়া শিক্ষকরা অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়াসহ দেশব্যাপী সংগঠিত সহিংসতার নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন। মিছিল শেষে কোটা আন্দোলনে অংশ নেওয়া নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।