মোঃ আবু জাফর মন্ডল, গাইবান্ধা
গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম পলাশবাড়ী শহরে ঢাকা টু রংপুর মহাসড়কে গাড়ী চেকিংকালে পিক আপ ভ্যানে করে পরিবহনের সময় ২ শতাধিক বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশের একটি টিম। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন রংপুর জেলার কোতয়ালী থানার নুরপুর গ্রামের বাসিন্দা হাসান মিয়ার ছেলে তিনি পিকআপ ড্রাইভার ১। মোঃ মমিন মিয়া (২৯), তিনি একই গ্রামের রেজাউল করিমের ছেলে ও পিকআপের হেলপার ২। রাকিব ইসলাম (২০)। পলাশবাড়ী থানা সূত্রে জানা যায়,জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এর নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমানসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভাস্থ পলাশবাড়ী চৌরাস্তা মোড়ে রংপুর টু বগুড়াগামী মহাসড়কে গাড়ী চেকিং ডিউটি করাকালে আজ ১২ জুলাই রোজ শুক্রবার বিকাল ৩ টা ১০ ঘটিকার সময় রংপুর টু বগুড়াগামী একটি নীল রংয়ের টাটা পিকআপ, যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো-ন-১৮-৫৫৯২,উক্ত পিকআপটি থামিমে চেকিং করাকালে পিকআপ এর ড্রাইভার ধৃত আসামী ১। মোঃ মমিন মিয়া (২৯) ও ২। হেলপার/মোঃ রাকিব ইসলাম (২০) এর হেফাজত হইতে ২০০ দইশতাধিক বোতল অবৈধ মাদকদ্রব্য ভারতীয় ফেন্সিডিলসহ পিকআপ জব্দ করে। এ বিষয়টি সুনিশ্চিত করে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান। তিনি জানান, এঘটনায় থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা যাহার নং-১১/১৫৬ দায়ের করা হয়েছে। এছাড়াও সকল ধরনের অপরাধ প্রতিরোধ কল্পে পলাশবাড়ী থানা পুলিশের গ্রেফতারী অভিযান অব্যহত আছে।