মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা
বাংলাদেশের সকল পল্লী বিদ্যুৎ সমিতির ন্যায় গাইবান্ধা সদরের তুলশীঘাট পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে গত পহেলা জুলাই থেকে আজ পর্যন্ত কর্মকর্তা কর্মচারীদের কর্ম বিরতি পালন করে আসছে। তাদের প্রানের দাবি গুলো হচ্ছে বৈষম্য, চাকুরী স্থায়ীকরন,পরাধীনতার শৃংখল থেকেমুক্তি,সরকারীকরণসহ অন্যান্য ভাতাদি নিশ্চিত করন। এ মানববন্ধনে তাদের দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি অনুষ্ঠান পালিত হচ্ছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্ম বিরতি অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শোষণ, নির্যাতন, নিপীড়ন অব্যাহত রাখা, গুণগত মানহীন মালামাল প্রদান করে গ্রাহকগনের ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে এবং স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে BREB-PBS একিভূতকরণ সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক /অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিতকরণের দাবিতে কর্মবিরতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এব্যাপারে কিছু কর্মকর্তা কর্মচারীদে সাথে কথা বললে তারা জানান,বিদ্যুৎ ব্যবস্থাসহ জরুরি গ্রাহক সেবা অব্যাহত রেখে আমরা আমাদের বস্তুনিষ্ঠা দাবি আদায়ের জন্য মাঠে নেমেছি। তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এ শ্লোগান সামনে দিনের অনুষ্ঠানের সমাপ্তি করেন।