মোঃ সাইফুল্লাহ, ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় কোটা সংস্কার ও ২০১৮ সালের মেধাভিত্তিক নিয়োগের সরকারি পরিপত্র পুনর্বহালের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে ‘বাংলা ব্লক’ কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রবিবার (০৭ জুলাই) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোখলেছুর রহমান সুইট নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়।আন্দোলনের চতুর্থ দিনে সকাল ১১টায় মৃত্যুঞ্জয়ী মুজিব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেখানে বাংলা ব্লক কর্মসূচি ঘোষণা করা হয়।এ বিষয়ে মোখলেসুর রহমান সুইট বলেন, ‘আমাদের যে আন্দোলন শুরু হয়েছে, সেখান থেকে পিছপা হবার সুযোগ নেই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’